মেট্রোরেলের চার স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত
যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের চারটি স্টেশন ঘিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও পল্লবী—এই চারটি স্টেশনের ফুটপাত ও সংলগ্ন এলাকায় গড়ে ওঠা আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ এবং ভাসমান দোকান অপসারণ করা হয়। এ সময় দোকানদারদের ভবিষ্যতে ফুটপাত দখল না করতে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করা হয়। এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উচ্ছেদ অভিযানের ফলে স্টেশনগুলোর আশেপাশের এলাকা দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে। মেট্রোরেলের সুশৃঙ্খল পরিবেশ ও যাত্রী সেবার মান ধরে রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ জব্দ
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও সেনারা
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের অনুদান
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট ফায়ার সার্ভিস
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি টাকার ফাঁকি

আরও পড়ুন

মেট্রোরেলের চার স্টেশনে ডিএমটিসিএলের উচ্ছেদ অভিযান, দখলমুক্ত ফুটপাত
যাত্রীদের সুবিধার্থে স্টেশন এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানীর উত্তরা থেকে পল্লবী পর্যন্ত মেট্রোরেলের চারটি স্টেশন ঘিরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ ও পল্লবী—এই চারটি স্টেশনের ফুটপাত ও সংলগ্ন এলাকায় গড়ে ওঠা আনুমানিক ২০ থেকে ২৫টি অবৈধ এবং ভাসমান দোকান অপসারণ করা হয়। এ সময় দোকানদারদের ভবিষ্যতে ফুটপাত দখল না করতে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং যাত্রীদের নির্বিঘ্ন চলাচলের স্বার্থে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন করা হয়। এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই উচ্ছেদ অভিযানের ফলে স্টেশনগুলোর আশেপাশের এলাকা দখলমুক্ত হয়েছে এবং যাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত হয়েছে। মেট্রোরেলের সুশৃঙ্খল পরিবেশ ও যাত্রী সেবার মান ধরে রাখতে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
সম্পর্কিত খবর
চাকরির লোভে রাশিয়ায় পাচার, ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল…
হাটহাজারীতে পরিত্যক্ত ব্যাগে দেশীয় এলজিসহ দুই রাউন্ড কার্তুজ…
টঙ্গীর ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে নেমেছে বিজিবি ও…
১৫ তরুণের হাতে ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড, ৪৩২ সংগঠনের…
টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনালে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২০ ইউনিট…
কারখানায় উৎপাদন নেই, রপ্তানি শুধু কাগজে: ৮৫ কোটি…