রাজধানীজুড়ে বিশেষ অভিযান: জুনে ৫৫৫ গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মোট ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি সূত্রে জানা যায়, অস্ত্র ও মাদকবিরোধী মোট ৩৬৩টি মামলায় এসব গ্রেফতার করা হয়। এর মধ্যে অস্ত্র আইনে ৯টি মামলায় ১৬ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলায় ৫৩৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন ও ২০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে দুই লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, প্রায় তিন কেজি হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশীয় মদ এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিশুর অধিকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক সরকার: মন্ত্রী
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা হতো: তদন্ত…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর পুলিশের অভিযানে…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা, জরিমানা ৩৮…
কক্সবাজার-কুতুবদিয়ার আকাশে ৯ দিন বিমানবাহিনীর গোলাবর্ষণ মহড়া

আরও পড়ুন

রাজধানীজুড়ে বিশেষ অভিযান: জুনে ৫৫৫ গ্রেফতার, উদ্ধার বিপুল মাদক ও অস্ত্র
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গত জুন মাসজুড়ে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এই অভিযানে অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি মোট ৫৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেছেন। ডিএমপি সূত্রে জানা যায়, অস্ত্র ও মাদকবিরোধী মোট ৩৬৩টি মামলায় এসব গ্রেফতার করা হয়। এর মধ্যে অস্ত্র আইনে ৯টি মামলায় ১৬ জন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫৪টি মামলায় ৫৩৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানে চারটি বিদেশি পিস্তল, ৮৮ রাউন্ড গুলি, সাতটি ম্যাগাজিন ও ২০টি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে দুই লাখ ৩৩ হাজার ৪১২ পিস ইয়াবা, ৪০৭ কেজি ২৮১ গ্রাম গাঁজা, প্রায় তিন কেজি হেরোইন, ফেনসিডিল, বিদেশি ও দেশীয় মদ এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ। পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসী কার্যক্রম ও অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পর্কিত খবর
শিশুর অধিকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে আন্তরিক সরকার: মন্ত্রী
যাত্রাবাড়ীর গোল্ডেন ব্রিজে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে শাওনের মৃত্যু
গুম-হত্যা ঢাকতে মিথ্যা ময়নাতদন্ত প্রতিবেদন করতে বাধ্য করা…
পটিয়ায় ডেইরি খামার ম্যানেজার অপহরণ, ৪ ঘণ্টা পর…
ইয়াবা কারবারি ইউপি সদস্যের সোয়া তিন বছরের সাজা,…