পরীক্ষা নয় প্রতিযোগিতা, মেধা ও সততার পরীক্ষা: ডিসি জাহিদ
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শুধুমাত্র নম্বর পাওয়ার লক্ষ্যে পরীক্ষাকে কোনো অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করা ঠিক নয়। বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, এবার চট্টগ্রামের ১০৪টি কেন্দ্রে মোট ৭৯ হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্র পরিদর্শনে তিনি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ দেখতে পান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার হলে অনৈতিক কোনো পথ অবলম্বন না করে নিজেদের অর্জিত জ্ঞান ও যোগ্যতার ওপর ভরসা করতে হবে। এটি একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে সততা ও মেধার প্রতিফলন ঘটে।
ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা নেবেন তাদের প্রতি ইঙ্গিত রেখে তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা। তাই শুধু ভালো ফলাফল নয়, চরিত্র ও নৈতিকতার বিকাশ তাদের অপরিহার্য। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যারা নিজেদের প্রমাণ করবে, তারাই প্রকৃত স্বীকৃতি লাভ করবে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

পরীক্ষা নয় প্রতিযোগিতা, মেধা ও সততার পরীক্ষা: ডিসি জাহিদ
চট্টগ্রামে এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে এসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেন, শুধুমাত্র নম্বর পাওয়ার লক্ষ্যে পরীক্ষাকে কোনো অসুস্থ প্রতিযোগিতায় পরিণত করা ঠিক নয়। বৃহস্পতিবার (২ জুলাই) চট্টগ্রাম কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক জানান, এবার চট্টগ্রামের ১০৪টি কেন্দ্রে মোট ৭৯ হাজার ২১২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্র পরিদর্শনে তিনি সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশ দেখতে পান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার হলে অনৈতিক কোনো পথ অবলম্বন না করে নিজেদের অর্জিত জ্ঞান ও যোগ্যতার ওপর ভরসা করতে হবে। এটি একজন শিক্ষার্থীর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা, যেখানে সততা ও মেধার প্রতিফলন ঘটে।
ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা নেবেন তাদের প্রতি ইঙ্গিত রেখে তিনি আরও বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামী দিনের রাষ্ট্র নির্মাতা। তাই শুধু ভালো ফলাফল নয়, চরিত্র ও নৈতিকতার বিকাশ তাদের অপরিহার্য। সুস্থ প্রতিযোগিতার মাধ্যমে যারা নিজেদের প্রমাণ করবে, তারাই প্রকৃত স্বীকৃতি লাভ করবে।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…