পদোন্নতির এক মাসেও পদায়ন পেলেন না অতিরিক্ত আইজিপি রেজাউল
গত ৪ জুন ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও এক মাস পার হলেও নতুন কর্মস্থলে পদায়ন পাননি রেজাউল করিম মল্লিক। একই দিনে পদোন্নতি পাওয়া বাকি চার কর্মকর্তাকে গত ২৮ জুন বিভিন্ন ইউনিটে পদায়ন দেওয়া হলেও তিনি এখনো ঢাকা রেঞ্জের দায়িত্ব পালন করছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসেই অবসরে যাওয়ার কথা রয়েছে এই কর্মকর্তার। অবসরের ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেলেও পদায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব পান। তার নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই অভিযানের জেরে তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকেও তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকার আকাশে আজ মেঘের অবস্থান, তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক
ছয় মাসে ট্যাক্স বাড়েনি, মার্চে শেষ হবে রাস্তা-ড্রেনের কাজ: মসিক…
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ, ১২ অক্টোবরের মধ্যে…
উল্টো পথে বাইক চালিয়ে সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের নিরাপত্তা

আরও পড়ুন

পদোন্নতির এক মাসেও পদায়ন পেলেন না অতিরিক্ত আইজিপি রেজাউল
গত ৪ জুন ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেও এক মাস পার হলেও নতুন কর্মস্থলে পদায়ন পাননি রেজাউল করিম মল্লিক। একই দিনে পদোন্নতি পাওয়া বাকি চার কর্মকর্তাকে গত ২৮ জুন বিভিন্ন ইউনিটে পদায়ন দেওয়া হলেও তিনি এখনো ঢাকা রেঞ্জের দায়িত্ব পালন করছেন।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, চলতি মাসেই অবসরে যাওয়ার কথা রয়েছে এই কর্মকর্তার। অবসরের ঠিক আগ মুহূর্তে পদোন্নতি পেলেও পদায়ন না হওয়ায় পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন মহলে বিষয়টি নিয়ে নানা আলোচনা চলছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধানের দায়িত্ব পান। তার নেতৃত্বে আওয়ামী লীগের মন্ত্রী, সংসদ সদস্য ও নেতা-কর্মীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় তিন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এই অভিযানের জেরে তিনি বিভিন্ন ধরনের হুমকির মুখে পড়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ফেসবুক পেজ থেকেও তার বিরুদ্ধে মামলার হুমকি দেওয়া হয়েছে।
সম্পর্কিত খবর
ঢাকার আকাশে আজ মেঘের অবস্থান, তাপমাত্রা সামান্য কমার…
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক
ছয় মাসে ট্যাক্স বাড়েনি, মার্চে শেষ হবে রাস্তা-ড্রেনের…
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ, ১২…
উল্টো পথে বাইক চালিয়ে সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের…
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের…