জ্বালানি সংকটের খবর উড়ালেন সচিব, জানালেন এক মাসের মজুদ আছে
সারাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ার খবরের মধ্যেই স্বস্তির কথা শোনালেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে এক মাসের চাহিদা মতো জ্বালানি তেল মজুদ রয়েছে। গতকাল বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফিলিং স্টেশনে তেল না পাওয়ার খবর আসছিল, যা সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছিল। তবে সরকারের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেছেন, আপাতত কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট আছে। বৈঠকে জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।
সচিব আরও জানান, কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে সাধারণ মানুষকে স্বাভাবিক থাকার আহ্বান জানানো হয়েছে। আগামী এক মাস দেশের সার্বিক চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত তেল মজুদ থাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

জ্বালানি সংকটের খবর উড়ালেন সচিব, জানালেন এক মাসের মজুদ আছে
সারাদেশে জ্বালানি তেলের সংকট দেখা দেয়ার খবরের মধ্যেই স্বস্তির কথা শোনালেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাসিমুল গনি। তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে এক মাসের চাহিদা মতো জ্বালানি তেল মজুদ রয়েছে। গতকাল বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।
গত কয়েকদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ফিলিং স্টেশনে তেল না পাওয়ার খবর আসছিল, যা সাধারণ মানুষের মধ্যে দুশ্চিন্তা তৈরি করেছিল। তবে সরকারের ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেছেন, আপাতত কোনো ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সচেষ্ট আছে। বৈঠকে জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও জানান তিনি।
সচিব আরও জানান, কোনো প্রকার অপপ্রচারে কান না দিয়ে সাধারণ মানুষকে স্বাভাবিক থাকার আহ্বান জানানো হয়েছে। আগামী এক মাস দেশের সার্বিক চাহিদা মেটানোর মতো পর্যাপ্ত তেল মজুদ থাকায় যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেদিকে সংশ্লিষ্ট সবাইকে নজর দিতে হবে।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…