শেষ মুহূর্তে বাতিল কালরাতের ব্ল্যাক আউট কর্মসূচি
আগামীকাল বুধবার একাত্তরের ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নির্ধারিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি আর পালন করা হবে না। মঙ্গলবার সকালে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি পালনের কথা জানানো হলেও দিন গড়াতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এটি বাতিলের বার্তা পাঠানো হয়।
মঙ্গলবার সকালে প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে বিদ্যুৎ ও আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হবে। তবে মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, আলোচিত এই কর্মসূচিটি আর কোনোভাবেই পালন করা হবে না।
প্রতিবছর কালরাত স্মরণে মানুষ মোমবাতি জ্বালিয়ে ও অন্ধকারে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে আসলেও এবার শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। তবে কী কারণে এই কর্মসূচি বাতিল করা হলো সে বিষয়ে মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে নির্ধারিত সময়ে দেশবাসীকে আর অন্ধকারে সময় কাটাতে হচ্ছে না।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী টুকু
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক

শেষ মুহূর্তে বাতিল কালরাতের ব্ল্যাক আউট কর্মসূচি
আগামীকাল বুধবার একাত্তরের ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নির্ধারিত এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি আর পালন করা হবে না। মঙ্গলবার সকালে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে এ কর্মসূচি পালনের কথা জানানো হলেও দিন গড়াতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে এটি বাতিলের বার্তা পাঠানো হয়।
মঙ্গলবার সকালে প্রকাশিত সরকারি তথ্য বিবরণীতে বলা হয়েছিল, ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের প্রতিবাদে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত সারাদেশে বিদ্যুৎ ও আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হবে। তবে মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় যে, আলোচিত এই কর্মসূচিটি আর কোনোভাবেই পালন করা হবে না।
প্রতিবছর কালরাত স্মরণে মানুষ মোমবাতি জ্বালিয়ে ও অন্ধকারে দাঁড়িয়ে শ্রদ্ধা জানিয়ে আসলেও এবার শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করা হলো। তবে কী কারণে এই কর্মসূচি বাতিল করা হলো সে বিষয়ে মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। ফলে নির্ধারিত সময়ে দেশবাসীকে আর অন্ধকারে সময় কাটাতে হচ্ছে না।
সম্পর্কিত খবর
দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র রুখে দেবে জনগণ: প্রতিমন্ত্রী…
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…