জাদুকরি ফ্রি-কিকে মেসি, পেলেকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন তারকা

প্রাইম বার্তা অনলাইন
২৩ মার্চ ২০২৬ ৭:৩৩ পিএম
জাদুকরি ফ্রি-কিকে মেসি, পেলেকে ছাড়িয়ে দ্বিতীয় স্থানে আর্জেন্টাইন তারকা

সেট পিস বা ফ্রি কিক থেকে গোল করা যেন লিওনেল মেসির ডান হাতের খেলার মতোই সহজ। ৩৭ বছর বয়সেও তিনি যেন থামছেনই না। সবশেষ ফ্রি কিক গোলের মাধ্যমেই ফুটবল বিশ্বের অন্যতম কিংবদন্তি পেলেকে পেছনে ফেলে সর্বকালের ফ্রি কিক গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থান দখল করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

ইন্টার মায়ামির জার্সিতে নিয়মিত পারফরম্যান্স চালিয়ে যাওয়া মেসি তার ক্যারিয়ারের ৭১তম ফ্রি কিক গোলটি করেন। এর ফলে তিনি কিংবদন্তি পেলের ৭০টি গোলের রেকর্ড অতিক্রম করেন। বর্তমানে এই তালিকায় সবার উপরে আছেন ব্রাজিলিয়ান লিজেন্ড জুনিনিও পারনামবুকানো, যার ঝুলিতে ৭৭টি ফ্রি কিক গোল রয়েছে। মেসির সামনে এখন এই রেকর্ডটিই চ্যালেঞ্জ হিসেবে রয়েছে।

এই কৃতিত্ব মেসির দীর্ঘ ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্যের প্রমাণ। বাম পায়ের অসাধারণ দক্ষতা এবং ড্রিবলিং দিয়ে বিশ্ব জয় করা মেসি ফ্রি কিককেও পেয়েছেন তার ভয়ংকর অস্ত্র হিসেবে। তালিকায় তৃতীয় স্থানে থাকা পেলে ছাড়াও চার নম্বরে আছেন রোনালদিনিয়ো ও ভিক্টর লেগ্রোতালিয়ে (৬৬ গোল)। মাত্র ৬টি গোলের ব্যবধানে থাকা জুনিনিওর শীর্ষস্থানটি দখল করা মেসির পক্ষে অসম্ভব কিছু নয় বলেই মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...