প্রধানমন্ত্রীর ঈদের ফোনে সম্মানিত হলেন জ্যেষ্ঠ তিন সাংবাদিক

প্রাইম বার্তা অনলাইন
২২ মার্চ ২০২৬ ১২:৫১ পিএম
প্রধানমন্ত্রীর ঈদের ফোনে সম্মানিত হলেন জ্যেষ্ঠ তিন সাংবাদিক

ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশের তিন প্রবীণ সাংবাদিকের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বিকাল ও সন্ধ্যায় আলাদা আলাদা সময়ে তিনি এই ফোন করেন এবং তাদের শারীরিক অবস্থার খোঁজ নেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান জানিয়েছেন, বিশিষ্ট সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিতে এবং উৎসবের আমেজ ভাগাভাগি করতেই প্রধানমন্ত্রী এই উদ্যোগ নেন। ফোনে তিনি তাদের ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি পারিবারিক খোঁজখবরও নেন।

যাদের সঙ্গে কথা হয়েছে তারা হলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক শফিক রেহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক ব্যবস্থাপনা সম্পাদক ও দ্য নিউ নেশন সম্পাদক মো. মোকাররম হোসেন এবং আনিস আলমগীর।

মো. মোকাররম হোসেন বলেন, প্রধানমন্ত্রীর এই ফোন কলটি তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। তিনি প্রধানমন্ত্রীর এই মহৎ মানসিকতার প্রশংসা করেন। অন্যদিকে আনিস আলমগীর জানান, সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী তাকে ও তার স্ত্রীকে ঈদের শুভেচ্ছা জানান এবং স্বাস্থ্যর খোঁজ নেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...