পোশাক খাতে সুখবর, ৯৭ শতাংশেরও বেশি কারখানায় ঈদ বোনাস পরিশোধ
ঢাকা ও চট্টগ্রামের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ঈদের আগে সুখবর দিয়েছে বিজিএমইএ। সংস্থাটির হিসাব অনুযায়ী, এবার দেশের প্রায় ৯৮ শতাংশ কারখানা শতভাগ ঈদ বোনাস এবং বকেয়া বেতন পরিশোধ করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা মোট ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা ইতিমধ্যে ঈদ বোনাস দিয়েছে। শতকরা হিসাবে যা প্রায় ৯৭ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৫টি কারখানার মধ্যে ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামের ৩৪২টির মধ্যে ৩২৭টি কারখানা এই বোনাস ছাড় করেছে।
এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা মোট কারখানার ৯৮ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে, আসন্ন ছুটির কথা বিবেচনা করে মার্চ মাসের অগ্রিম বেতন হিসেবে ৮৭০টি কারখানা অর্থ প্রদান করেছে, যা মোট কারখানার প্রায় ৪০ দশমিক ৯০ শতাংশ। শ্রমিকদের ঈদের ছুটি আনন্দে কাটাতে এই পদক্ষেপ কারখানা মালিকদের ইতিবাচক মনোভাবের প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক
ছয় মাসে ট্যাক্স বাড়েনি, মার্চে শেষ হবে রাস্তা-ড্রেনের কাজ: মসিক…
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ, ১২ অক্টোবরের মধ্যে…
উল্টো পথে বাইক চালিয়ে সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের সশ্রম কারাদণ্ড
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের নিরাপত্তা
চট্টগ্রামের আবাসিক হোটেলে যুবতীর ঝুলন্ত মরদেহ, আত্মহত্যার আশঙ্কা

আরও পড়ুন

পোশাক খাতে সুখবর, ৯৭ শতাংশেরও বেশি কারখানায় ঈদ বোনাস পরিশোধ
ঢাকা ও চট্টগ্রামের তৈরি পোশাক খাতের শ্রমিকদের জন্য ঈদের আগে সুখবর দিয়েছে বিজিএমইএ। সংস্থাটির হিসাব অনুযায়ী, এবার দেশের প্রায় ৯৮ শতাংশ কারখানা শতভাগ ঈদ বোনাস এবং বকেয়া বেতন পরিশোধ করেছে।
মঙ্গলবার (১৭ মার্চ) প্রকাশিত বিজিএমইএ-এর তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামে চালু থাকা মোট ২ হাজার ১২৭টি কারখানার মধ্যে ২ হাজার ৮০টি কারখানা ইতিমধ্যে ঈদ বোনাস দিয়েছে। শতকরা হিসাবে যা প্রায় ৯৭ দশমিক ৭৯ শতাংশ। এর মধ্যে ঢাকার ১ হাজার ৭৮৫টি কারখানার মধ্যে ১ হাজার ৭৫৩টি এবং চট্টগ্রামের ৩৪২টির মধ্যে ৩২৭টি কারখানা এই বোনাস ছাড় করেছে।
এছাড়া ফেব্রুয়ারি মাসের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১০৪টি কারখানা, যা মোট কারখানার ৯৮ দশমিক ৯২ শতাংশ। অন্যদিকে, আসন্ন ছুটির কথা বিবেচনা করে মার্চ মাসের অগ্রিম বেতন হিসেবে ৮৭০টি কারখানা অর্থ প্রদান করেছে, যা মোট কারখানার প্রায় ৪০ দশমিক ৯০ শতাংশ। শ্রমিকদের ঈদের ছুটি আনন্দে কাটাতে এই পদক্ষেপ কারখানা মালিকদের ইতিবাচক মনোভাবের প্রমাণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সম্পর্কিত খবর
রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে আদাবরে ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতাকর্মী আটক
ছয় মাসে ট্যাক্স বাড়েনি, মার্চে শেষ হবে রাস্তা-ড্রেনের…
৪৯তম বিসিএসের শিক্ষা ক্যাডারে ৬১১ জনের নিয়োগ, ১২…
উল্টো পথে বাইক চালিয়ে সার্জেন্টকে হেনস্তা, নারীসহ দুজনের…
ফেনী সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, মহাসড়কে চার স্তরের…