পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড, ঘোষণা মন্ত্রীর
খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন জানিয়েছেন, দেশের কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে আগামী পহেলা বৈশাখের আশপাশে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। গতকাল সোমবার (১৬ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচোঁ এলাকায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যে অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেছে। একইভাবে কৃষকদের কল্যাণে কৃষক কার্ড প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত এবং এই খাতকে শক্তিশালী করতেই সরকার কৃষি ঋণ মওকুফসহ নানা পদক্ষেপ নিচ্ছে।
লালমাইয়ের খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের মতো আবারও খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। বিএডিসির ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় এই খাল খননের ফলে লালমাই উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূর হবে এবং সেচ ও মাছ চাষের সুবিধা বৃদ্ধি পাবে। এসময় স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি প্রতিবাদ
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে খুমেকের প্লাটিলেট…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর সতর্কতা

আরও পড়ুন

পহেলা বৈশাখে চালু হচ্ছে কৃষক কার্ড, ঘোষণা মন্ত্রীর
খাদ্য ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন জানিয়েছেন, দেশের কৃষকদের আর্থিক সক্ষমতা বাড়াতে আগামী পহেলা বৈশাখের আশপাশে ‘কৃষক কার্ড’ চালু করা হবে। গতকাল সোমবার (১৬ মার্চ) কুমিল্লার লালমাই উপজেলার দোশারীচোঁ এলাকায় ডাকাতিয়া নদীর শাখা খাল পুনঃখনন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার ইতিমধ্যে অসহায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করেছে। একইভাবে কৃষকদের কল্যাণে কৃষক কার্ড প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশের ৭০ শতাংশ মানুষ কৃষির সাথে জড়িত এবং এই খাতকে শক্তিশালী করতেই সরকার কৃষি ঋণ মওকুফসহ নানা পদক্ষেপ নিচ্ছে।
লালমাইয়ের খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়ের মতো আবারও খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। বিএডিসির ‘বি-স্ট্রং’ প্রকল্পের আওতায় এই খাল খননের ফলে লালমাই উপজেলার ৪২টি গ্রামের জলাবদ্ধতা দূর হবে এবং সেচ ও মাছ চাষের সুবিধা বৃদ্ধি পাবে। এসময় স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া ও জেলা প্রশাসক মু. রেজা হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সম্পর্কিত খবর
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…
উপাচার্য ফিরিয়ে আনতে চুয়েট শিক্ষার্থীদের মশাল ও মোমবাতি…
দুই বছর ধরে কিট মেলেনি, অলস পড়ে আছে…
ডেঙ্গু সংক্রমণে মৃত্যু বাড়ছে, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচওর…