স্বস্তিতে ঘরফেরা, কমলাপুরে ভোগান্তিহীন ঈদযাত্রার সূচনা
রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে আজ শুক্রবার (১৩ মার্চ) থেকে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিটে ঘরমুখী যাত্রীদের ঈদযাত্রা শুরু হয়েছে। যাত্রার প্রথম দিনে স্টেশনে তেমন কোনো অতিরিক্ত ভিড় না থাকায় যাত্রীরা নির্বিঘ্নে ও ভোগান্তি ছাড়াই নিজ নিজ গন্তব্যে যেতে পারছেন।
সকাল ৬টায় রাজশাহীর উদ্দেশ্যে ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে যায়। এরপর সোয়া ৬টায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস এবং সাড়ে ৬টায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস যথাসময়ে কমলাপুর থেকে ছেড়ে যায়। স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, সূচি অনুযায়ী অন্যান্য সব ট্রেনও ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয়ের খবর পাওয়া যায়নি। টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ নিষিদ্ধ থাকায় বাড়তি যাত্রীচাপ তৈরি হয়নি।
নিরাপত্তা নিশ্চিত করতে প্ল্যাটফর্মের বাইরে বাঁশের বেষ্টনী দিয়ে কঠোর প্রহরা জারি করেছে আইনশৃঙ্খলা বাহিনী। যাত্রীরা জানিয়েছেন, অতীতের চেয়ে এবারের ঈদ যাত্রার শুরুটা অনেক সুশৃঙ্খল হয়েছে। অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ঈদের ফিরতি টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে, যা আগামী ১৯ মার্চ পর্যন্ত চলবে।
সম্পর্কিত খবর
আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের সর্বোচ্চ গুরুত্ব
মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক ৮৫
কুষ্টিয়ার জোড়া লাগা শিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন স্বাস্থ্যমন্ত্রী
কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ডের মূল কর্মসূচির উদ্বোধন ১৬ আগস্ট
জলবায়ু ঝুঁকি মোকাবিলায় এডিবির আরও সহায়তা প্রত্যাশা মন্ত্রীর
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা

আরও পড়ুন

মতিঝিল বিভাগে অপরাধ দমনে পুলিশের অভিযান, একদিনে আটক…