ক্ষমতায় তারেক রহমান: ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায়
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের দেড় বছর পর দেশে অনুষ্ঠিত হলো উৎসবমুখর সংসদ নির্বাচন। বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করেছেন। গত তিন দশকের মধ্যে তিনি দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের ফলাফল গত ১৫ বছরের শেখ হাসিনার শাসনামল এবং নয়াদিল্লির প্রতি তার অতি-নির্ভরতার এক স্পষ্ট প্রত্যাখ্যান। ২০২৪ সালে প্রায় এক হাজার চারশত মানুষের প্রাণহানির ঘটনার পর জনগণের ক্ষোভে গড়ে ওঠা আন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করে দিল্লিতে আশ্রয় নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিলেও নরেন্দ্র মোদি সরকার তাকে ফেরত দিতে অস্বীকার করায় দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে।
আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য ফেরাতে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শেখ হাসিনার আমলে নিরাপত্তা ও বাণিজ্যে ভারতের স্বার্থ অগ্রাধিকার পেলেও তিস্তা পানি বণ্টন বা সীমান্ত হত্যার মতো সমস্যার সমাধান হয়নি। তারেক রহমানকে এখন ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে হবে, যেখানে দেশের স্বার্থ সবার আগে থাকবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের অভিযোগ
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে পরিদর্শক
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি নেতার
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে সাবেক ওসি
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার বৈঠক
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল কাইয়ুমের

ক্ষমতায় তারেক রহমান: ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্কে নতুন অধ্যায়
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের দেড় বছর পর দেশে অনুষ্ঠিত হলো উৎসবমুখর সংসদ নির্বাচন। বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নতুন সরকার গঠন করেছেন। গত তিন দশকের মধ্যে তিনি দেশের প্রথম পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ভোটের ফলাফল গত ১৫ বছরের শেখ হাসিনার শাসনামল এবং নয়াদিল্লির প্রতি তার অতি-নির্ভরতার এক স্পষ্ট প্রত্যাখ্যান। ২০২৪ সালে প্রায় এক হাজার চারশত মানুষের প্রাণহানির ঘটনার পর জনগণের ক্ষোভে গড়ে ওঠা আন্দোলনের মুখে হাসিনা পদত্যাগ করে দিল্লিতে আশ্রয় নেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিলেও নরেন্দ্র মোদি সরকার তাকে ফেরত দিতে অস্বীকার করায় দুই দেশের সম্পর্কে নতুন টানাপোড়েন তৈরি হয়েছে।
আঞ্চলিক কূটনীতিতে ভারসাম্য ফেরাতে নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। শেখ হাসিনার আমলে নিরাপত্তা ও বাণিজ্যে ভারতের স্বার্থ অগ্রাধিকার পেলেও তিস্তা পানি বণ্টন বা সীমান্ত হত্যার মতো সমস্যার সমাধান হয়নি। তারেক রহমানকে এখন ভারত ও পাকিস্তানের সাথে সম্পর্ক পুনর্গঠন করতে হবে, যেখানে দেশের স্বার্থ সবার আগে থাকবে।
সম্পর্কিত খবর
নাতিকে মাটিতে ছুড়ে ফেলার ভিডিও ভাইরাল, থানায় মায়ের…
অপ্রতিম হত্যা মামলায় বদলে গেল তদন্তকারী কর্মকর্তা, দায়িত্বে…
জেলে ৭০–৮০টি ইনজেকশন দেওয়া হয়েছে, নির্যাতনের অভিযোগ এনসিপি…
ভাইরাল অডিও কাণ্ডে রাষ্ট্রদ্রোহ মামলা, পাঁচ দিনের রিমান্ডে…
তিন ইস্যুতে মুখোমুখি ট্রাম্প-শি জিন পিং, শুরু রুদ্ধদ্বার…
সুপারিশ পেয়েও ভেরিফিকেশনে বাদ, প্রথম চাকরির স্বপ্ন ভাঙল…