ওসমান হাদি মারা গেছেন

প্রাইম বার্তা অনলাইন
১৮ ডিসেম্বর ২০২৫ ১০:১০ এএম
ওসমান হাদি মারা গেছেন

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদি আর নেই। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময় তিনি সশস্ত্র হামলার শিকার হন। প্রত্যক্ষদর্শীদের মতে, চলন্ত একটি রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেলের পেছনে বসে থাকা এক ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিটি তার মাথায় লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর একই রাতে তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে চিকিৎসকরা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ওসমান হাদি জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মাধ্যমে জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন।

তার মৃত্যুর খবরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ছাত্র-জনতা বিচারের দাবিতে রাতভর বিক্ষোভে অংশ নেয়। বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যু ঘিরে তদন্ত ও বিচার দাবিতে আন্দোলন আরও জোরালো হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...