বিজ্ঞাপন

ডাকসু জিএস ফরহাদের বাগদান, জানা গেল পাত্রীর পরিচয়

প্রাইম বার্তা ডেস্ক
২৪ ডিসেম্বর ২০২৫ ১২:২৫ পিএম
ডাকসু জিএস ফরহাদের বাগদান, জানা গেল পাত্রীর পরিচয়

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সাধারণ সম্পাদক এস এম ফরহাদ আজ বুধবার বাগদান সম্পন্ন করছেন। আকদ অনুষ্ঠিত হবে রাজধানীর কাঁটাবন মসজিদে।

জীবনসঙ্গী হিসেবে তার পছন্দ জান্নাতুল ফেরদাউস সানজিদা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর নেত্রী। কনে সানজিদার বাড়ি ফেনী জেলায়। ব্যক্তিগতভাবে তিনি তুলনামূলকভাবে প্রচারবিমুখ হলেও ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখেছেন।

বিজ্ঞাপন

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন মঙ্গলবার রাতে ফেসবুকে পোস্টে জানিয়েছেন, “ডাকসুর জিএস এস এম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাল্লাহ। তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল।”

এস এম ফরহাদ ডাকসুর দায়িত্বের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে ফরহাদ জিএস পদে এবং সাদিক কায়েম সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হন। তারা দুজনই ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন। জিএস পদে ফরহাদ পেয়েছেন ১০,৭৯৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দী ছাত্রদল সমর্থিত হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ১৪,০৪২ ভোট পেয়ে জয়ী হন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...