পদ্মায় তেলবাহী জাহাজ ও লঞ্চের সংঘর্ষে আহত ১০
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি রেজোয়ান’ লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ১০ যাত্রীর মধ্যে কেউ হাত-পায়ে, আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ সময় আতঙ্কে দুই যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝনদীতে সংঘর্ষের পর আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করি।
সম্পর্কিত খবর
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে ফ্রি চক্ষু…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে পৌঁছানোর পথ
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ২…

আরও পড়ুন
পদ্মায় তেলবাহী জাহাজ ও লঞ্চের সংঘর্ষে আহত ১০
দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে একটি তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী লঞ্চের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে আসা ‘এমভি রেজোয়ান’ লঞ্চটি মাঝনদীতে পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রীদের অভিযোগ, লঞ্চের মাস্টারের গাফিলতির কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আহত ১০ যাত্রীর মধ্যে কেউ হাত-পায়ে, আবার কেউ মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। এ সময় আতঙ্কে দুই যাত্রী নদীতে পড়ে যান। পরে তারা সাঁতরে পুনরায় লঞ্চে উঠতে সক্ষম হন।
দৌলতদিয়া লঞ্চঘাটে কর্মরত রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. জিল্লুর রহমান প্রামাণিক বলেন, মাঝনদীতে সংঘর্ষের পর আহত যাত্রীরা দৌলতদিয়া লঞ্চঘাটে পৌঁছালে আমরা তাদের নিরাপদে লঞ্চ থেকে নামিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করি।
সম্পর্কিত খবর
গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক…
আল-হিকমাহ ট্রাস্টের উদ্যোগে মরহুম মোঃ রফিকুল ইসলামের স্মরণে…
বিদ্যালয় আছে, পড়াশোনার আগ্রহ আছে—শুধু নেই নিরাপদে সেখানে…
বিনামূল্যে মেডিকেল ক্যাম্প, চিকিৎসাসেবা পেলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ
গলাচিপায় সার ও কীটনাশকের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান,…