বিজ্ঞাপন

কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

প্রাইম বার্তা ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৫ ১:০৪ পিএম
কক্সবাজারে সেন্টমার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাটে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টায় সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জানা গেছে, জাহাজটি ঘাটে ভেড়ানোর সময় আগুন লাগে এবং দ্রুত পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। জেলা প্রশাসন জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা তৎপরভাবে নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...