বিজ্ঞাপন

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদল নেতার 

প্রাইম বার্তা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫ ১০:৫৬ এএম
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ছাত্রদল নেতার 

লক্ষ্মীপুরের রায়পুরে মুরগির খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিব হাসান নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। তিনি রায়পুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে রাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। জেলা ছাত্রদলের পক্ষ থেকেও শোক বিবৃতি দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের নিজ বাড়িতে রাকিব খামারের হিটারে পানি গরম করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সোহেল রানা বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।”

জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আকবর মুন্না জানান, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাকিবের অকাল মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...