বিজ্ঞাপন

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

প্রাইম বার্তা ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৫ ৯:৫৭ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাড়ে ৯ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পদ্মা ও যমুনা নদীর অববাহিকায় ঘন কুয়াশা কেটে যাওয়ায় দেশের অন্যতম ব্যস্ত নৌরুট দৌলতদিয়া–পাটুরিয়ায় ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে কুয়াশা সরে গেলে দীর্ঘ সাড়ে ৯ ঘণ্টা পর এ রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার পর থেকে ঘন কুয়াশার কারণে নৌপথে দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যায়। চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্ট দেখা না যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি বেড়ে গেলে রাত ১২টা থেকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে আসা এবং নৌপথে দৃশ্যমানতা স্বাভাবিক হওয়ায় সকাল সাড়ে ৯টা থেকে ফেরি চালু করা হয়েছে। বর্তমানে এ রুটে ১২টি ফেরি চলাচল করছে।
দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, বাস, প্রাইভেটকারসহ নানা ধরনের যানবাহন আটকা পড়ে এবং যানজট সৃষ্টি হয়। তবে ফেরি চালু হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। এতে চালক, সহকারী ও যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...