আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। বুধবার সচিবালয়ে গিয়ে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সরাসরি প্রধানমন্ত্রীর হাতে এই দাওয়াতপত্র তুলে দেন।
জানা গেছে, আগামী শনিবার বিকেল ৫টায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হবে। আমন্ত্রণপত্র গ্রহণের সময় প্রধানমন্ত্রী আন্তরিকতার সাথে দাওয়াত গ্রহণ করেছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস প্রদান করেছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, টেলিফোনে কথা বলার সময় দলের আমির প্রধানমন্ত্রীর কাছে তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা