কদমতলীর গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে অটোরিকশা মেরামতের গ্যারেজে বৈদ্যুতিক কাজের সময় কারেন্টের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর শিকদার (৪১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই সজল শিকদার জানান, জাহাঙ্গীর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সন্ধ্যার সময় নিজের রিকশার গ্যারেজে কাজ করার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মাদারীপুরের রাজৈর থানার মৃত ইস্কান্দার শিকদারের ছেলে জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে পূর্ব জুরাইনের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকরা জাহাঙ্গীরের মৃত্যু নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে সংরক্ষিত রাখা হয়েছে। এ ঘটনার খবর সংশ্লিষ্ট থানায়ও জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
কম দামের টানে ভারত থেকে বাংলাদেশে টনে টনে ঢুকছে গুজরাটের…
মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক গ্রেপ্তার
বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় বেসরকারি কর্মীর মৃত্যু
চট্টগ্রামে জনতা ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা, চিরকুটে ঋণ-বদলির চাপ
ভাইরাল বস্তাবন্দি ভিডিওর রহস্য ভাঙল, চট্টগ্রাম থেকে নজরুল উদ্ধার
স্বাস্থ্যসম্মত খাবার নিশ্চিতে চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁকে ১০ দিন

আরও পড়ুন

কদমতলীর গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
রাজধানীর কদমতলীর পূর্ব জুরাইনে অটোরিকশা মেরামতের গ্যারেজে বৈদ্যুতিক কাজের সময় কারেন্টের শিকার হয়ে প্রাণ হারিয়েছেন জাহাঙ্গীর শিকদার (৪১) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের ভাই সজল শিকদার জানান, জাহাঙ্গীর পেশায় ইলেকট্রিক মিস্ত্রি। সন্ধ্যার সময় নিজের রিকশার গ্যারেজে কাজ করার এক পর্যায়ে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। খবর পেয়ে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, মাদারীপুরের রাজৈর থানার মৃত ইস্কান্দার শিকদারের ছেলে জাহাঙ্গীর। দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে পূর্ব জুরাইনের একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান জানান, চিকিৎসকরা জাহাঙ্গীরের মৃত্যু নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে সংরক্ষিত রাখা হয়েছে। এ ঘটনার খবর সংশ্লিষ্ট থানায়ও জানানো হয়েছে।
সম্পর্কিত খবর
কম দামের টানে ভারত থেকে বাংলাদেশে টনে টনে…
মোহাম্মদপুরে আওয়ামী লীগের সাবেক এমপি আজিজুল হক গ্রেপ্তার
বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় বেসরকারি কর্মীর মৃত্যু
চট্টগ্রামে জনতা ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা, চিরকুটে ঋণ-বদলির চাপ
ভাইরাল বস্তাবন্দি ভিডিওর রহস্য ভাঙল, চট্টগ্রাম থেকে নজরুল…