ভূমি মন্ত্রণালয়ের নতুন পরিপত্র: হারানো নামজারি খতিয়ান পুনঃসৃজনের ৫ শর্ত

প্রাইম বার্তা অনলাইন
১১ সেপ্টেম্বর ২০২৬ ৪:৩৪ পিএম
ভূমি মন্ত্রণালয়ের নতুন পরিপত্র: হারানো নামজারি খতিয়ান পুনঃসৃজনের ৫ শর্ত

দেশের বিভিন্ন জেলার উপজেলা ও সার্কেল ভূমি অফিসে খুঁজে না পাওয়া নামজারি খতিয়ান আবার তৈরি করে অটোমেটেড ভূমিসেবা সিস্টেমে তথ্য এন্ট্রির নির্দেশ দিয়েছে ভূমি মন্ত্রণালয়। খতিয়ান পুনঃসৃজনের জন্য পাঁচ ধরনের পরিস্থিতি চিহ্নিত করে প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য পদ্ধতি নির্ধারণ করা হয়েছে পরিপত্রে। মন্ত্রণালয়ের ডিজিটাইজেশন, নলেজ ম্যানেজমেন্ট ও পারফরমেন্স অনুবিভাগ থেকে গত বুধবার (৯ সেপ্টেম্বর) এই পরিপত্র জারি করা হয়।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন কার্যক্রমের অংশ হিসেবে ইউএনডিপি বাংলাদেশের সহায়তায় ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলার নানা ভূমি অফিসে ডেটা এন্ট্রি চলাকালে অসংখ্য নামজারি খতিয়ান অনুপস্থিত থাকার বিষয়টি ধরা পড়ে। খতিয়ান সনাক্ত না হওয়ায় ওই ভূমির মালিকানা ও নামজারি সংক্রান্ত তথ্য সিস্টেমে সঠিকভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছিল না। ফলে নাগরিকদের ভূমিসেবা প্রদানে নানা বিঘ্নের মুখে পড়তে হচ্ছিল।

পরিপত্র অনুযায়ী, যেসব অফিসে কোনো নির্দিষ্ট নামজারি খতিয়ান খুঁজে পাওয়া না গেলেও নামজারি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার প্রমাণ হিসেবে রেজিস্টার ২ ও ৯, প্রস্তাবপত্র এবং মামলার সংশ্লিষ্ট নথি সংরক্ষিত আছে, সেখানে নির্ধারিত নিয়মে খতিয়ান পুনঃসৃজন করতে হবে।

প্রথম পরিস্থিতির ক্ষেত্রে বলা হয়েছে, যেখানে নামজারি নথি, স্বাক্ষরিত প্রস্তাবপত্র এবং রেজিস্টার ৯ ও ২ বিদ্যমান কিন্তু খতিয়ানের কপি নেই, সেখানে প্রথমে উপজেলা বা সার্কেল ভূমি অফিসে সংশ্লিষ্ট নামজারি নথি ও প্রস্তাবপত্র শনাক্ত করতে হবে। এরপর প্রস্তাবপত্রের তথ্য নামজারি মামলার নথিতে থাকা আদেশপত্র এবং রেজিস্টার ৯-এ সংরক্ষিত তথ্যের সঙ্গে মিলিয়ে যাচাই করে সঠিকতা নিশ্চিত করতে হবে। এভাবে খতিয়ান পুনঃসৃজন সম্পন্ন হলে তা অটোমেটেড সিস্টেমে অন্তর্ভুক্ত হয়ে ভূমিসেবা আরও সহজ ও নির্ভুল হবে বলে প্রত্যাশা করেছে মন্ত্রণালয়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...