চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করলো চসিক, ৬ জনের জরিমানা

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৯:২৬ এএম
চট্টগ্রামে ফুটপাত দখলমুক্ত করলো চসিক, ৬ জনের জরিমানা

চট্টগ্রাম নগরের দেওয়ানহাট পোস্তারপাড় এলাকায় সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৩১ আগস্ট) এই অভিযানে প্রায় ৪০টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে এবং বিভিন্ন অনিয়মের দায়ে ছয়জনকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রক্তিম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি এবং অপরিচ্ছন্ন পরিবেশে ব্যবসা পরিচালনার অপরাধে পাঁচ ব্যক্তিকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া মশার লার্ভা জন্মানোর উপযোগী পরিবেশ তৈরি করে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলার অপরাধে অপর একজনের বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণ থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের কঠোর সতর্কতা জানানো হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...