মোবাইল নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা, নিহত ঢামেকে

প্রাইম বার্তা অনলাইন
০১ সেপ্টেম্বর ২০২৬ ৯:১৩ এএম
মোবাইল নিয়ে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা, নিহত ঢামেকে

রাজধানীর পল্টন থানার চামেলীবাগ এলাকায় মায়ের সাথে অভিমান করে তাশফিকুল ইসলাম (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে সোমবার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত তাশফিকুল মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার বাবা মোহাম্মদ মাসুদ জানান, তাশফিকুল মোবাইলে ‘ফ্রি ফায়ার’ গেমস খেলতে অভ্যস্ত ছিল। এ নিয়ে তার মা ফোনটি কেড়ে নিলে মায়ের ওপর অভিমান করে সে নিজ কক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলে পড়ে।

ঘটনার পর প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। তাদের বাড়ি ফেনীর দাগনভূঁইয়া উপজেলায়।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...