২৫ কোটি বৃক্ষরোপণে সফলতা ধরতে ১৪ সদস্যের পরামর্শক পুল

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৮:০৩ পিএম
২৫ কোটি বৃক্ষরোপণে সফলতা ধরতে ১৪ সদস্যের পরামর্শক পুল

পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের মহৌষধ বাস্তবায়নে একটি শক্তিশালী ১৪ সদস্যের পরামর্শক পুল গঠন করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। গত ২০ আগস্ট এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়, যেখানে ড. মো. সাইমুম পারভেজকে এই পুলের সভাপতি করা হয়েছে। বিশেষজ্ঞদের এই দলটি কর্মসূচির নীতি ও কৌশল প্রণয়ন থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত সার্বিক সহায়তা প্রদান করবে।

পরামর্শক পুলের অন্যতম দায়িত্ব হবে বৃক্ষরোপণের স্থান নির্বাচন ও ম্যাপিংয়ের জন্য আধুনিক প্রযুক্তি যেমন জিআইএস, রিমোট সেন্সিং এবং স্পেশাল ডেটা সায়েন্সের ব্যবহার নিশ্চিত করা। পাশাপাশি, কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়নের সুযোগ চিহ্নিত করে আন্তর্জাতিক তহবিল ও উন্নয়ন সহযোগীদের কাছ থেকে অর্থায়ন সংগ্রহের কৌশল নির্ধারণেও ভূমিকা রাখবেন তারা।

এই পুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানউল্লাহ, কানাডার আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ, সিডনি ওয়াটারের গবেষক ড. ফয়সাল কবির শুভসহ দেশি ও আন্তর্জাতিক অঙ্গনের ১৪ জন বিশেষজ্ঞ স্থান পেয়েছেন। এছাড়াও জলবায়ু ও নবায়নযোগ্য জ্বালানি বিশেষজ্ঞ এম. জাকির হোসেন খান এবং বন অধিদপ্তরের কর্মকর্তা মো. মেহেদী হাসান খানকে সদস্য সচিব করা হয়েছে।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...