রংপুরে শিক্ষক পরিবার হত্যার বিচার চেয়ে ঢাকায় মানববন্ধন

প্রাইম বার্তা অনলাইন
২৬ আগস্ট ২০২৬ ৭:২৮ পিএম
রংপুরে শিক্ষক পরিবার হত্যার বিচার চেয়ে ঢাকায় মানববন্ধন

রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে রংপুর জিলা স্কুল এক্স-স্টুডেন্টস ক্লাবের ব্যানারে এই কর্মসূচিতে শতাধিক প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, শান্তির শহর খ্যাত রংপুরে একই পরিবারের চারজনকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা এলাকায় আতঙ্ক সৃষ্টি করেছে। মানববন্ধনে উপস্থিত কৃষিবিদ আবদুল বারী, সাবেক অতিরিক্ত সচিব শওকত আলী, ড. আরেফিন অমল বাগচী ও রাকিকুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত না হলে রংপুরবাসী রাজপথে নামতে বাধ্য হবে।

নিহত শিক্ষার্থী আয়ুষ চক্রবর্তী প্রিয়ম ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় তদন্তে কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানান তারা। প্রকৃত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...