বৃষ্টি উপেক্ষা করে চিড়িয়াখানায় হাজারো দর্শনার্থী, ছুটির দিনে উপচে পড়া ভিড়
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির দিনে টানা বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমাতে দেখা গেছে হাজারো দর্শনার্থীকে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই গুঁড়িগুঁড়ি ও মাঝে মাঝে মুষলধারে বৃষ্টির মধ্যেও উৎসবের আমেজে অনেকে পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানায় আসেন।
বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকে। এমন পরিস্থিতিতে চিড়িয়াখানার প্রবেশপথ ও টিকিট কাউন্টারে লম্বা সারি তৈরি হতে দেখা যায়। বাস, রিকশা, ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে করে আসা অনেকে সনি সিনেমা হলের সামনে থেকে হেঁটে প্রবেশ করতে দেখা যায়।
চিড়িয়াখানার বাইরের পরিবেশও ছিল জমজমাট। হকাররা পানি, বাদাম, খেলনা ও বেলুনের পসরা সাজিয়ে বসেন। বাদাম বিক্রেতা মানসুরা জানান, সকাল থেকেই মানুষের ভিড় ও বিক্রি বেশ ভালো হচ্ছে। অন্যদিকে বেলুন বিক্রেতা মুশফিকা ধারণা করছেন, বিকেলের দিকে দর্শনার্থীদের চাপ আরও বাড়তে পারে, যা সাপ্তাহিক ছুটির মতোই হবে।
সম্পর্কিত খবর
সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী গ্রেফতার, ফটিকছড়িতে গুলি বিনিময়
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, রাতারাতি পরিবর্তন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে জরুরি অবতরণ
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল প্রাধান্য পাবে
টেকনাফে কোস্টগার্ডের বড় অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ হাজার ইয়াবা উদ্ধার
হজ পরিচালনার অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি, মোট সংখ্যা দাঁড়ালো…

আরও পড়ুন

বৃষ্টি উপেক্ষা করে চিড়িয়াখানায় হাজারো দর্শনার্থী, ছুটির দিনে উপচে পড়া ভিড়
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি ছুটির দিনে টানা বৃষ্টি উপেক্ষা করে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় ভিড় জমাতে দেখা গেছে হাজারো দর্শনার্থীকে। বুধবার (২৬ আগস্ট) সকাল থেকেই গুঁড়িগুঁড়ি ও মাঝে মাঝে মুষলধারে বৃষ্টির মধ্যেও উৎসবের আমেজে অনেকে পরিবার-পরিজন নিয়ে চিড়িয়াখানায় আসেন।
বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টির প্রকোপ কমলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকে। এমন পরিস্থিতিতে চিড়িয়াখানার প্রবেশপথ ও টিকিট কাউন্টারে লম্বা সারি তৈরি হতে দেখা যায়। বাস, রিকশা, ব্যক্তিগত গাড়ি বা মোটরসাইকেলে করে আসা অনেকে সনি সিনেমা হলের সামনে থেকে হেঁটে প্রবেশ করতে দেখা যায়।
চিড়িয়াখানার বাইরের পরিবেশও ছিল জমজমাট। হকাররা পানি, বাদাম, খেলনা ও বেলুনের পসরা সাজিয়ে বসেন। বাদাম বিক্রেতা মানসুরা জানান, সকাল থেকেই মানুষের ভিড় ও বিক্রি বেশ ভালো হচ্ছে। অন্যদিকে বেলুন বিক্রেতা মুশফিকা ধারণা করছেন, বিকেলের দিকে দর্শনার্থীদের চাপ আরও বাড়তে পারে, যা সাপ্তাহিক ছুটির মতোই হবে।
সম্পর্কিত খবর
সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী গ্রেফতার, ফটিকছড়িতে গুলি বিনিময়
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাফল্য, রাতারাতি পরিবর্তন নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানে যাত্রীর মৃত্যু, মাস্কাটে…
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিল…
টেকনাফে কোস্টগার্ডের বড় অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ ৫ হাজার ইয়াবা…
হজ পরিচালনার অনুমতি পেল আরও ৩৮টি এজেন্সি, মোট…