সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ রাষ্ট্রপতির

প্রাইম বার্তা অনলাইন
২৪ আগস্ট ২০২৬ ৮:৩৫ পিএম
সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশে আসার আমন্ত্রণ রাষ্ট্রপতির

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং যুবরাজ মোহাম্মাদ বিন সালমানকে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সোমবার (২৪ আগস্ট) বঙ্গভবনে সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়ার সাথে সাক্ষাতকালে রাষ্ট্রপতি এই আমন্ত্রণের বিষয়টি তুলে ধরেন।

বৈঠকে সৌদি রাষ্ট্রদূত বাদশাহ ও যুবরাজের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে দায়িত্ব গ্রহণের অভিনন্দন জানান। এ সময় বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সৌদি আরবের সহযোগিতা এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। তিনি বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ারও অনুরোধ করেন।

হজযাত্রীদের সুবিধা বাড়ানোর লক্ষ্যে মিনায় গোসলখানা ও শৌচাগারের অবকাঠামো উন্নয়নের আহ্বান জানান রাষ্ট্রপতি। জবাবে রাষ্ট্রদূত হাজিদের কষ্ট লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এছাড়া বর্তমানে ৩৫ লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক সৌদি আরবে কর্মরত থাকায় রিয়াদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...