চট্টগ্রামে সাড়ে ৩ কোটির সোনা উদ্ধার, অন্তর্বাসে লুকিয়ে আনতে গিয়ে আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের একটি বড় চক্রের হদিস পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিনব কৌশলে পায়জামার বেল্ট ও অন্তর্বাসের ভেতর সোনা লুকিয়ে এনে কাস্টমস পার হওয়ার সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনা জব্দ করা হয়।
সোমবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে আসা মিরসরাইয়ের বাসিন্দা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীকে সন্দেহজনক ভাবে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশি করে এনএসআই ও ডিজিএফআই। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো ২ দশমিক ১৬ কেজি সোনার বার ও গয়না উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ওই সোনা কাস্টমস আইনে ঘোষণা ছাড়াই পাচারের উদ্দেশ্যে এনেছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোনা চোরাচালান রোধে বিমানবন্দরে সব সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে ভোরে মুখোশধারীদের তাণ্ডব, ইন্টারনেট অফিসে হামলা
বৃষ্টির জলাবদ্ধতায় মোটরসাইকেল নিস্ত্বন্ত, মেরামতের দোকানে উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন
দেশে মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা, ৯২ শতাংশ রোগীই চিকিৎসার বাইরে
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ ও ভিসা সুবিধা সহজ…
ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে গাছ কাটতে গিয়ে প্রাণ হারালেন কাঠুরে

আরও পড়ুন

চট্টগ্রামে সাড়ে ৩ কোটির সোনা উদ্ধার, অন্তর্বাসে লুকিয়ে আনতে গিয়ে আটক
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনা চোরাচালানের একটি বড় চক্রের হদিস পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিনব কৌশলে পায়জামার বেল্ট ও অন্তর্বাসের ভেতর সোনা লুকিয়ে এনে কাস্টমস পার হওয়ার সময় এক যাত্রীকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে প্রায় সাড়ে তিন কোটি টাকার সোনা জব্দ করা হয়।
সোমবার সকালে দুবাই থেকে ছেড়ে আসা ফ্লাইদুবাইয়ের এফজেড-৪৬৩ ফ্লাইটে আসা মিরসরাইয়ের বাসিন্দা মোহাম্মদ শহীদুল আলম চৌধুরীকে সন্দেহজনক ভাবে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তল্লাশি করে এনএসআই ও ডিজিএফআই। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার শরীরের বিভিন্ন স্থানে লুকানো ২ দশমিক ১৬ কেজি সোনার বার ও গয়না উদ্ধার করা হয়।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫৬ লাখ টাকা। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তি ওই সোনা কাস্টমস আইনে ঘোষণা ছাড়াই পাচারের উদ্দেশ্যে এনেছিলেন। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সোনা চোরাচালান রোধে বিমানবন্দরে সব সংস্থার নজরদারি অব্যাহত রয়েছে।
সম্পর্কিত খবর
চট্টগ্রামে ভোরে মুখোশধারীদের তাণ্ডব, ইন্টারনেট অফিসে হামলা
বৃষ্টির জলাবদ্ধতায় মোটরসাইকেল নিস্ত্বন্ত, মেরামতের দোকানে উপচে পড়া…
প্রধানমন্ত্রী তারেক রহমান সেনা মহড়ায় যুদ্ধক্ষেত্রের খাবার খেলেন
দেশে মানসিক স্বাস্থ্যের নাজুক অবস্থা, ৯২ শতাংশ রোগীই…
দেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে অনুকূল পরিবেশ ও ভিসা…
ফটিকছড়িতে বিদ্যুতের তারে জড়িয়ে গাছ কাটতে গিয়ে প্রাণ…