উত্তরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৫ অপরাধী
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানার অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন ইমরান শেখ (৩৪), আবিদ হোসেন (২৩), রানা (৪২), সাকিব (২৪), মিরাজ (২৯), জরুহুল ইসলাম (৫০), রাকিব (২৬), বিল্লাল মিয়া (৪২), এমদাদুল (৪০), রিয়াজ (৪৭), শাহারিয়ার নাফিস শান্ত (২০), শিবলু (৩৬), ইসহাক মিয়া (৪৩), আবুল কালাম (৪৬), সজিব সিকদার (২৪), বাহাদুর শেখ (৩৬), রবিউল ইসলাম (২৫), তানভীর হোসেন (১৯), তারেক হোসেন (৩০), ইব্রাহিম মোড়ল (২৭), জুয়েল আহম্মেদ (৩৫), মেহেদী হাসান (২৫), কোরবান (১৯), আরিফ খান (৩২) ও মোক্তার (৪৮)।
ডিএমপি কর্মকর্তা জানান, আটককৃতদের মধ্যে কেউ নিয়মিত মামলার আসামি, আবার কেউ পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকার প্রমাণ রয়েছে।
গ্রেফতারকৃত সকলকে আইনি প্রক্রিয়া অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

