জাল ভিসায় ৭৬ জনের মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানের তদন্ত নিয়ে প্রশ্ন

প্রাইম বার্তা অনলাইন
০৭ জুলাই ২০২৬ ৪:২৩ এএম
জাল ভিসায় ৭৬ জনের মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, বিমানের তদন্ত নিয়ে প্রশ্ন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি গোপন কোডের ভুল ফাঁসে ভেস্তে গেছে ট্যুরিস্ট ভিসায় ৭৬ বাংলাদেশিকে মালয়েশিয়া পাঠানোর বড় পরিকল্পনা। গত শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রীরা বোর্ডিং গেটে নির্ধারিত গোপন কোড বলতে না পারায় সন্দেহ সৃষ্টি হয়। এরপরই তাদের ভিসা ও পাসপোর্ট যাচাই করে বেরিয়ে আসে জাল কাগজপত্রের অসংগতি।

বিজি-৩৮৬ ফ্লাইটটির ক্ষেত্রে নির্ধারিত গোপন কোড ছিল ‘শাপলা’। কিন্তু বোর্ডিং গেটে উপস্থিত কয়েকজন যাত্রী এই কোড বলতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক হয়ে যান। গোয়েন্দা নজরদারির কারণে অন্তত ১০ জন আতঙ্কে বিমানবন্দর ছেড়ে পালানোর চেষ্টা করলেও তাদের শনাক্ত করা হয়। এছাড়া চেক-ইন কাউন্টারে থাকা আরও ৬১ যাত্রী বিপদ টের পেয়ে বোর্ডিং পাস না নিয়েই দ্রুত স্থান ত্যাগ করেন।

ঘটনার পর থেকে একাধিক গোয়েন্দা সংস্থা, পুলিশের বিশেষ শাখা ও সিভিল এভিয়েশন যৌথভাবে তদন্ত শুরু করেছে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তদন্তে না জড়ানো নিয়ে প্রশ্ন উঠেছে। এত বড় একটি চক্র কীভাবে বিমানের ফ্লাইটের টিকিট কিনল, কোন ট্রাভেল এজেন্সির মাধ্যমে এত জাল ভিসার যাত্রী টিকিট পেল—এমন প্রশ্নের উত্তর খুঁজছেন অনেকে। সংশ্লিষ্টদের অভিযোগ, রাষ্ট্রীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের অভ্যন্তরে কোনো শক্তিশালী মহল মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন।

শেয়ার করুন
Generating Photo Card...
Please wait...