দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আগামী সপ্তাহে টানা তিন দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ৩ এপ্রিল শুক্রবার এবং ৪ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটির সাথে সাথে এর পরদিন ৫ এপ্রিল রোববার খ্রিস্টান সম্প্রদায়ের ইস্টার সানডে উপলক্ষে সরকারি ছুটি থাকায় এই তিন দিন ক্লাস বন্ধ থাকবে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীরা একটানা তিন দিন কর্মবিরতির সুযোগ পাচ্ছেন।
এদিকে, চলমান জ্বালানি সংকট সামাল দিতে শিক্ষা মন্ত্রণালয় নতুন এক পরিকল্পনার দিকে এগোচ্ছে। এর অংশ হিসেবে সপ্তাহে তিন দিন অনলাইনে এবং বাকি তিন দিন সশরীরে ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। প্রাথমিকভাবে মোট ছয় দিনের ক্লাসের মধ্যে এই হাইব্রিড পদ্ধতি চালু করা হতে পারে বলে জানা গেছে।
আগামী মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাবটি উত্থাপন করা হবে। সরকারের উচ্চ পর্যায় থেকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলে ছুটি শেষেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অনলাইন পাঠদান শুরু হতে পারে। তবে এ ব্যাপারে কোনো প্রকার জটিলতা দেখা দিলে তা সংশোধন করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা