ঈদুল ফিতরের আনন্দভোজ শেষে কর্মজীবীরা ফিরেছেন নিজ নিজ কর্মস্থলে। তবে কর্মব্যস্ততার মাঝেও তাদের জন্য সুখবর রয়েছে। আসন্ন বাংলা নববর্ষ উপলক্ষে আগামী এপ্রিল মাসে মাত্র দুই দিনের ছুটি ব্যবস্থাপনা করতে পারলে টানা পাঁচ দিনের ছুটি উপভোগ করা সম্ভব হবে।
আগামী ১৪ এপ্রিল মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি রয়েছে। এর সঙ্গে যদি কোনো চাকরিজীবী বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) অফিস থেকে ছুটি নিতে পারেন, তাহলেই তৈরি হবে দীর্ঘ ছুটির সপ্তাহ।
এরপর ১৭ ও ১৮ এপ্রিল যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে মাঝখানের দুই দিন ছুটি ম্যানেজ করতে পারলেই ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত মোট পাঁচ দিন একটানা বন্ধের সুযোগ পাবেন কর্মীরা।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা