পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, দাসত্ব ও সকল প্রকার শোষণ নির্মূল করতে বিশ্বব্যাপী আরও জোরালো ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। বুধবার (২৫ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে আন্তর্জাতিক দাসত্ব ও ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্যের শিকারদের স্মরণে আয়োজিত এক স্মারক সভায় তিনি এই আহ্বান জানান।
এসময় দাসত্বের নির্মম ইতিহাসের কথা স্মরণ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ট্রান্স-আটলান্টিক দাস বাণিজ্য মানবজাতির ইতিহাসে এক চিরন্তন কলঙ্ক হয়ে আছে। তিনি দাসত্বের শিকার লাখ লাখ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতা ও ন্যায়বিচারের জন্য তাদের সংগ্রামের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, যদিও আন্তর্জাতিক আইনে দাসত্বকে গুরুতর অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে, তবুও এর প্রভাব বর্তমান সমাজ ব্যবস্থায় এখনও লক্ষ্য করা যায়।
বাংলাদেশের সংবিধানের ভিত্তিতে সাম্রাজ্যবাদ ও বৈষম্যের বিরুদ্ধে দেশের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। ড. খলিলুর রহমান মানব পাচার রোধে ডিজিটাল প্রযুক্তির সমন্বয় এবং দাসত্বের ভয়াবহতা নিয়ে সামাজিক সচেতনতা ও শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। সব ধরনের অন্যায়ের অবসান ঘটিয়ে মানব মর্যাদায় একটি সমতাভিত্তিক বিশ্ব গড়ার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা