মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। এ সময় তিনি বলেন, স্বাধীনতার স্বপ্ন পূরণ না হওয়ার কারণেই আবারও নতুন প্রজন্মকে রক্ত ও জীবন দিতে হয়েছে। তিনি ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি এড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং সাম্প্রতিক ২০২৪ সালের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এক ও অভিন্ন। এর মূল লক্ষ্য হলো সাম্য ও মানবিক মর্যাদা নিশ্চিত করে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তোলা।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের স্বাধীনতার অনেক মৌলিক স্বপ্নই এখনো বাস্তবে রূপ পায়নি। এই অপূর্ণতার কারণেই আমাদের তরুণ প্রজন্মকে আবার আত্মত্যাগের মিছিলে নামতে হয়েছে। তবে এখন আমাদের লক্ষ্য এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যেখানে আর কাউকে ন্যায়বিচারের জন্য রক্ত দিতে হবে না।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা