দেশ ছেড়ে যাওয়ার ঘোষণার কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতির উল্লম্ফন ঘটেছে। এমপি হাসনাত আব্দুল্লাহর হস্তক্ষেপে মগবাজার শাখা বাদে অন্যান্য আউটলেট চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে নবীন ফ্যাশন কর্তৃপক্ষ। বুধবার (২৫ মার্চ) দুপুরে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকালে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে এনামুল হাসান নবীন জানিয়েছিলেন, সিন্ডিকেটের বাধার কারণে তিনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন। তিনি বলেছিলেন, কম দামে পণ্য বিক্রি করায় তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। সিংহের মতো বাঁচতে চাইলেও সন্তানদের এতিম করতে চান না বলে জানান তিনি। এর আগে গত ২০ মার্চ ঈদের আগের দিন মগবাজারে কম দামে পাঞ্জাবি বিক্রিকে কেন্দ্র করে দোকানটি জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়েছিল।
তবে এমপি হাসনাত আব্দুল্লাহর উদ্যোগের ফলে পরিস্থিতি বদলেছে। নবীন ফ্যাশন জানিয়েছে, তাদের ঈদ আনন্দ উৎসব আগামী ১৫ দিন ধরে চলবে। চীন থেকে ব্যবস্থাপনা পরিচালক ফেসবুক লাইভের মাধ্যমে গ্রাহকদের জন্য নতুন ও আকর্ষণীয় অফার উপহার দেবেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা