জ্বালানি তেল অতিরিক্ত মজুদ করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার ইতোমধ্যে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।
বুধবার (২৫ মার্চ) তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি সরকারের গত এক মাসের উন্নয়নমূলক কার্যক্রমের বিবরণ তুলে ধরেন। স্বল্প আয়ের মানুষের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রকল্পের পাইলট চালু, খাদ্য নিরাপত্তায় পদক্ষেপ এবং প্রান্তিক কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মওকুফের সিদ্ধান্ত বাস্তবায়নের কথা জানান তিনি।
তথ্যমন্ত্রী আরও জানান, কৃষকদের সরাসরি সার ও বীজ সহায়তা দিতে ‘স্মার্ট কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা প্রদান এবং খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষি ব্যবস্থার উন্নয়ন সাধন করা হচ্ছে। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে গতিশীলতা আনতে গণমাধ্যমকে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সরকারের ভুল-ত্রুটি ধরিয়ে দেওয়ার আহ্বানও জানান তিনি।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা