ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদে বড় ধরনের রদবদল ঘটেছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুরকে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও খালি হওয়া বনানী থানার পদে ডিএমপি লাইন ওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলামকে নতুন ওসি হিসেবে পদায়ন করা হয়েছে।
একই আদেশের মাধ্যমে ডিএমপি লাইন ওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশনায় এই বদলি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবাইকে এটি দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা