রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চারটি গুরুত্বপূর্ণ থানায় নতুন করে পদায়ন আসছে। মঙ্গলবার (২৪ মার্চ) ডিএমপি সদর দপ্তর থেকে জারি করা এক অফিস আদেশের মাধ্যমে এসব থানার অফিসার ইনচার্জ (ওসি) পদমর্যাদার কর্মকর্তাদের বদলি ও পদায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার বর্তমান ওসি কাজী মো. রফিক আহমেদকে গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে উত্তরা পশ্চিম থানার দায়িত্ব পেয়েছেন বনানী থানার সাবেক ওসি মোহাম্মদ খালিদ মনসুর। অন্যদিকে, বনানী থানার শূন্যপদে দায়িত্ব পেয়েছেন ডিএমপি লাইন ওয়ারের কর্মকর্তা মুহাম্মদ ফরিদুল ইসলাম।
একই আদেশে ডিএমপি লাইন ওয়ারের আরেক কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলামকে ভাটারা থানার অফিসার ইনচার্জ হিসেবে পদায়ন করা হয়েছে। ডিএমপি কমিশনারের নির্দেশক্রমে এই বদলি আদেশ অবিলম্বে কার্যকর করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা