অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের ফলে এবার ঈদের আনন্দ স্বাভাবিকের চেয়ে একটু ভিন্ন ও প্রাণবন্ত। তিনি বলেন, সবাই এখন ভয় ছাড়াই স্বাধীনভাবে কথা বলতে পারছে, যা উৎসবের আমেজকে করেছে আরও বেশি উপভোগ্য।
শনিবার (২১ মার্চ) সকালে চট্টগ্রাম নগরের ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডের দারুস সালাম জামে মসজিদে ঈদের নামাজ আদায়ের পর সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করায় মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে এবং এর প্রভাব ঈদের আনন্দে লক্ষ্য করা যাচ্ছে।
মন্ত্রী আরও জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণির মানুষ এখন এক সুরে ঈদ উদযাপন করছে। তিনি আশা প্রকাশ করেন যে, এই ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি ভবিষ্যতেও অটুট থাকবে এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা