প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সকাল থেকে রাজধানীর যমুনা সরকারি অতিথি ভবনে সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। দীর্ঘ ১৭ বছর নির্বাসিত জীবনের পর এবারই প্রথম তিনি দেশের মাটিতে ঈদ উদযাপন করছেন। সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের পর তিনি যমুনায় উপস্থিত হন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ১০টায় এই শুভেচ্ছা বিনিময় কর্মসূচি শুরু হয়। সেখানে কূটনীতিক, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, শিক্ষাবিদ, আলেম-ওলামা এবং বিশিষ্ট নাগরিকরা তাকে শুভেচ্ছা জানাতে আসেন। এর আগে তিনি ঈদের নামাজে অংশ নেন।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যাবেন। সেখানে তিনি তার পিতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মাতা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। এরপর তিনি গুলশানের বাসভবনে ফিরে যাবেন। গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসা তারেক রহমান বিএনপির বিজয়ের পর প্রধানমন্ত্রীর দায়িত্ব পান।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা