নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নারীর অবস্থা বিষয়ক কমিশনের (সিএসডব্লিউ) ৭০তম অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৭ মার্চ) এই অধিবেশনে তিনি জানান, সব ধরনের বাধা দূর করে নারী ও কন্যাশিশুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বেইজিং ঘোষণা এবং টেকসই উন্নয়ন অভীষ্ট ২০৩০ বাস্তবায়নে বাংলাদেশ পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জোর দিয়ে বলেন, সমাজের যেকোনো স্তরের নারীরাই যেন কোনো প্রতিবন্ধকতা ছাড়াই আইনি সুরক্ষা পান, সেদিকে সবাইকে নজর দিতে হবে। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি মহিলাদের সফল ভূমিকাও তুলে ধরেন তিনি।
জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক মন্দা এবং ডিজিটাল বৈষম্য গ্রামীণ নারীদের জন্য নতুন সংকট তৈরি করছে উল্লেখ করে তিনি এসব সমস্যা সমাধানে নারী নেতৃত্বাধীন বিচার ব্যবস্থা জোরদার ও মানবপাচার প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা