দিনাজপুরের কাহারোলে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে দেশবাসীর আয় দ্বিগুণ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে এই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, বিএনপি সরকারের প্রধান লক্ষ্য হলো আগামী দুই বছরের মধ্যে সাধারণ মানুষের আয় বর্তমানের চেয়ে দ্বিগুণ করা।
প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খনন কাজ সম্পন্ন হলে এলাকার কৃষি ও সাধারণ মানুষের ভাগ্যের উন্নতি হবে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই খালের মাধ্যমে ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১২০০ হেক্টর জমি আবাদের আওতায় আসবে। এছাড়াও সাড়ে তিন লাখ মানুষ এই পানির সুবিধা পাবেন যা বর্তমান উৎপাদনের চেয়ে আরও ৬০ হাজার মেট্রিক টন ফসল বেশি উৎপাদনে সহায়ক হবে। তিনি দেশের বিভিন্ন স্থানের নদী-খাল ভরাট হয়ে যাওয়ার বিষয়টিও তুলে ধরেন।
মানুষের ভাগ্য পরিবর্তন করাই বিএনপির মূল রাজনীতি জানিয়ে তারেক রহমান বলেন, যারা বর্তমানে ৫ হাজার টাকা রোজগার করেন, তাদের আয় আগামী দুই বছরে ১০ হাজারে উন্নীত করার পরিকল্পনা সরকারের আছে। এ লক্ষ্যে জনগণের সহযোগিতা কামনা করেন তিনি এবং জানান, জনসমর্থন থাকলে সরকারের সব উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা