আগামী কয়েকদিন দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, খুলনা বিভাগের উপকূলীয় জেলাগুলো, বরিশাল বিভাগের সকল জেলা এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই বৃষ্টিপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। মৌসুমি বায়ুর প্রভাবে এই সাময়িক বৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, বৃষ্টির পর থেকেই আবারও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা দেখা দিতে পারে। সামগ্রিকভাবে আগামী কয়েকদিন আবহাওয়া পরিবর্তনের কোনো বড় সংকেত না থাকলেও দক্ষিণাঞ্চলের মানুষজন কিছুটা স্বস্তি পেতে পারেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা