আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের কারণে ইরান আক্রমণ করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুদ্ধ এড়াতে তেহরান কূটনৈতিক পথ অবলম্বন করতে চেয়েছিল, কিন্তু প্রতিপক্ষের আচরণে শান্তির কোনও বিকল্প ছিল না। গত ৪ মার্চ, বুধবার এক্স হ্যান্ডেলে প্রতিবেশীদের উদ্দেশ্যে দেওয়া বার্তায় তিনি এসব কথা বলেন।
আরবি ও ফারসি ভাষায় পোস্ট করা ওই বার্তায় পেজেশকিয়ান প্রতিবেশী রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের কথা জানান। তিনি জোর দিয়ে বলেন, এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পারস্পরিক সহযোগিতা ছাড়া অন্য কোনও পথ নেই। এর আগে দোহায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মেদ বিন আব্দুলরহমান বিন জাসিম আল থানির বৈঠক অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র আব্দুল ফজল শেকারচি এক টেলিভিশন সম্প্রচারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, লেবাননে ইরানের দূতাবাসের মতো ইসরায়েল যদি অন্য কোনো স্থানে হামলা চালায়, তবে ইরানও বিশ্বব্যাপী ইসরায়েলি দূতাবাসগুলোতে হামলা করতে বাধ্য হবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা