আয়াতুল্লাহ খামেনিকে হত্যার প্রতিশোধ নিতে বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) বিবিসির বরাত দিয়ে জানা যায়, ইরানের বিপ্লবী গার্ড কর্পস বা আইআরজিসির এই হামলায় শেখ ইসা এলাকার মার্কিন কমান্ড স্টাফ বিল্ডিং পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং সেখানকার জ্বালানি ট্যাংকগুলোতে বিস্ফোরণ ঘটেছে।
আইআরজিসির সঙ্গে সম্পর্কিত সংবাদ মাধ্যম ফার্স নিউজ দূরবর্তী লক্ষ্যবস্তুতে রকেটের এক ঢেউ বিস্ফোরিত হওয়ার ফুটেজ প্রকাশ করেছে। এই হামলার পেছনে কারণ হিসেবে জানা গেছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দেশটির গণমাধ্যম নিশ্চিত করেছে। এর পরই তেহরান এই পালটা হামলা শুরু করে।
বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। সৌদি আরবসহ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যান্য সামরিক অবকাঠামোও ইরানের টার্গেটে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এই ঘটনার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা