সৌদি আরবের রাজধানী রিয়াদের ডিপ্লোমেটিক কোয়ার্টারে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিকট শব্দে বিস্ফোরণের পর ওই এলাকা থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে যা আতঙ্ক সৃষ্টি করেছে। বিদেশি কূটনীতিকদের বাসস্থান ও কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এক বাসিন্দা দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর পরপরই ধোঁয়া বের হতে দেখা যায়। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের পর আগুন লাগার খবরও পাওয়া গেছে।
এই ঘটনার পটভূমিতে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথভাবে হামলা চালায়। এর জেরে ইরান সৌদি আরবে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে পাল্টা হামলা চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা