মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের হামলায় আহত আরেক মার্কিন সেনা সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, চিকিৎসাধীন অবস্থায় ওই সেনা সদস্যের মৃত্যুর মধ্য দিয়ে এই সংঘাতে নিহত মোট সেনা সদস্যের সংখ্যা দাঁড়াল চারজনে।
সেন্টকমের বরাত দিয়ে জানা গেছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টা পর্যন্ত চারজন সেনা সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। সদ্য নিহত ওই সেনা সদস্য ইরানের প্রাথমিক হামলায় গুরুতর আহত হয়েছিলেন। তবে পরিবারকে অবহিত না করা পর্যন্ত নিহতের পরিচয় প্রকাশ করা হবে না বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।
অন্যদিকে, কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলের কারণে যুক্তরাষ্ট্রের তিনটি এফ-১৫ স্ট্রাইক ইগল যুদ্ধবিমান ভূপাতিত হয়েছে। সক্রিয় যুদ্ধ পরিস্থিতিতে ভুল বশত এই 'ফ্রেন্ডলি ফায়ার'-এর ঘটনা ঘটে বলে জানিয়েছে সেন্টকম। তবে সৌভাগ্যবশত বিমানের ছয় আরোহীই নিরাপদে বেরিয়ে এসেছেন এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা