ইরানের বিরুদ্ধে চলমান যৌথ সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ওয়াশিংটনের সব সামরিক লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ‘অপারেশন এপিক ফিউরি’ থামবে না। একইসঙ্গে তিনি দাবি করেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন।
ট্রাম্প জানান, মার্কিন বাহিনী ইতিমধ্যেই ইরানের শতাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান ঘাঁটিগুলো গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকেও অচল করে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, অভিযানের ধারাবাহিকতায় মাত্র কয়েক মিনিটের মধ্যে ইরানের নৌ-সদরদপ্তর এবং নয়টি যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হয়েছে।
খামেনিকে হাজার হাজার আমেরিকান হত্যার দায়ী আখ্যা দিয়ে ট্রাম্প ইরানি সেনাবাহিনী, পুলিশ ও বিপ্লবী বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন, যারা অস্ত্র সমর্পণ করবে তাদের ক্ষমা করা হবে; কিন্তু যারা প্রতিরোধ গড়বে, তাদের পরিণতি হবে নিশ্চিত মৃত্যু। এই পূর্ণশক্তির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা