ইরানের সরকার পরিবর্তনের লক্ষ্যে পরিচালিত সামরিক অভিযানের দ্বিতীয় দিনে দেশটির কুখ্যাত বিপ্লবী রক্ষীবাহিনীর (আইআরজিসি) সদর দপ্তর ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। আজ সোমবার (২ মার্চ) মার্কিন সেনা কমান্ড ও ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বরাত দিয়ে জানা গেছে, গতকালের ব্যাপক বিমান হামলায় তেহরানের ওই সামরিক ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ওয়াশিংটন জানিয়েছে, গত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যার প্রতিশোধ নিতেই এই অপারেশন চালানো হয়েছে এবং এর ফলে আইআরজিসির মূল নিয়ন্ত্রণ ব্যবস্থা এখন আর অস্তিত্বে নেই।
অন্যদিকে, ইসরাইলি বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তারা ইরানের গোয়েন্দা বিভাগের প্রধান কার্যালয়, বিমান বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর সদর দপ্তরসহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি, এই হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং আইআরজিসির শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন। আইডিএফ আরও জানায়, ইরানের বর্তমান শাসকদের পতন ঘটাতে তারা তাদের সামরিক অভিযান অব্যাহত রাখবে।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা