ইরানের কুখ্যাত বিপ্লবী গার্ড বা ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) প্রধান কার্যালয় গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার (২ মার্চ) বার্তা সংস্থা এএফপি এবং বিবিসি এই তথ্য জানিয়েছে।
মার্কিন সেনা কমান্ড সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ইরানের সরকার পতনের লক্ষ্যে চলমান সামরিক অভিযানের দ্বিতীয় দিনে তারা আইআরজিসির সদরদপ্তর সম্পূর্ণভাবে ধ্বংস করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনীর হামলায় আইআরজিসির আর কোনো সদরদপ্তর অবশিষ্ট নেই। প্রতিক্রিয়াশীল এই বাহিনীটি গত ৪৭ বছরে হাজারেরও বেশি মার্কিন সেনা হত্যা করেছে বলেও উল্লেখ করা হয়।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) টেলিগ্রামে পোস্ট করে জানায়, তারা ইরানের সামরিক সদরদপ্তর ছাড়াও গোয়েন্দা বিভাগ, আইআরজিসি বিমানবাহিনী নিয়ন্ত্রণকেন্দ্র এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর প্রধান কার্যালয়ে বড় আকারের হামলা চালিয়েছে। আইডিএফ আরও দাবি করেছে, এসব হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ ও বিপ্লবী রক্ষীবাহিনীর কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন।
সম্পাদক: রাশিদা খাতুন
লালমাটিয়া হাউজিং স্টেট, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা–১২০৭, বাংলাদেশ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © ২০২৬ প্রাইম বার্তা